Posts

Showing posts from January, 2025

স্বভাবতই ‘ণ’ ‘ষ’

কতগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়: চাণক্য, মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ বেণু বীণা কঙ্কণ কণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণী গণিকা। আপণ লাবণ্য বাণী নিপুণ ভণিতা পাণি গৌণ কোণ ভাণ পণ শাণ। চিক্কণ নিক্বণ তৃণ কফোণী বণিক গুণ গণনা পিণাক পণ্য বাণ। গল্পচ্ছলে: এক বণিক কয়েকশ মণ লবণ বাণিজ্য করে। মণি, মাণিক্য তার পণ্যের তালিকায় নেই। অণু নামের এক নিপুণ লাবণ্যময়ী নারী কঙ্কণ, বেণু আর বীণা হাতে নিক্বণ করে শাণ বাঁধানো ঘাটে না গিয়ে বণিকের বিপণীতে আসে। নিজ আপণে স্থাণু হয়ে বসে বন্ধু পুণ্য ও চাণক্যের সঙ্গে আলাপে ব্যস্ত তখন নিপুণ সেই বণিক। অণু পণ করেছিল, তার দেহে এক কণিকা শোণিত থাকলেও বণিকের মুখোমুখি হবে সে এবং পাণিতে থাকবে তার মুত্যুবাণ। স্বভাবতই ‘ষ’ হয়:  আষাঢ় শেষ ঈষৎ মেষ ভাষা কলুষ ভাষ্য মানুষ। ষোড়শ কোষ পৌষ রোষ ষট পুরুষ পাষণ্ড প্রত্যূষ। আভাষ ভাষণ অভিলাষ পোষণ ঊষর তোষণ ঊষা শোষণ। ঔষধ বিষাণ ষড়যন্ত্র পাষাণ। বিশেষ ভূষণ সরিষা দূষণ। গল্পচ্ছলে: বাষ্পহীন আষাঢ়ের ঊষাকালে সরিষা ক্ষেতে মহিষ চরে। ঔষধ খেয়ে পঙ্গু মানুষের অভিলাষ হয়, রোষ ভুলে ষোড়শ ভূষণ পরবে সে আগামী পৌষে।

আমার বরিশাল ভ্রমণ

প্রথম মাসিক পরীক্ষা শেষ। তার কিছুদিন পর গেলাম নানা বাড়ি ‘বরিশাল’। সঙ্গে ছিল আম্মু, মামা আর ছোট ভাই। বড় ভাইয়ার পরীক্ষা ছিল তাই ভাইয়া, মামি ও ছোট্ট মামাতো ভাইকে সাথে নিতে পারি নি। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে তৈরি হয়ে নিলাম। বাসে উঠে একটু ভয়ও করছিল আর খুশি খুশিও লাগছিল। কিন্তু ভাইয়া, মামি আর মামাতো ভাই গেলে আরও মজা হতো।  আমরা বাসে উঠেছিলাম সকাল ৭ টা ৩০ মিনিটে। বগুড়া ছেড়ে সিরাজগঞ্জ এবং তারপর পাবনা জেলার উপর দিয়ে বাস এসে থামল ফেরিঘাটে। পাবনা থেকে রাজবাড়ী হলো ফেরির গন্তব্য। আর নদীটি হলো বিখ্যাত পদ্মা। আমরা ফেরিতে উঠলাম। আমি এর আগে কখনও ফেরিতে উঠিনি। মনের মধ্যে ফেরি সম্পর্কে একটা ভয় ছিল। কিন্তু ফেরিতে উঠার পর সেই ভয়টা আনন্দে রূপ নিল। ফেরিতে অনেক জায়গা। তার উপর অনেকগুলো গাড়ি ও মানুষ উঠেছে। ফেরি থেকে দেখলাম নদী ও নদীপাড়ের অপূর্ব দৃশ্যাবলী যা ছিল ছবির মতো সুন্দর। মামা আমাকে ফেরিটি ঘুরিয়ে দেখালেন। ফেরির দোতলায় উঠলাম, ঝালমুড়ি আর বাদাম কিনে খেলাম। সবচেয়ে ভালো লাগল ছোট ছোট ছেলেদের নদীতে ঝাপাঝাপি করার দৃশ্য আগে যা শুধু বইতে পড়েছি। আর দেখলাম ছোট ছোট নৌকা ও স্পিডবোট। নদী পাড় হতে এক ঘন্টা লাগ...